সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, মানুষ পালাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন থান্টলং শহরের বাসিন্দারা। হাতেগোনা কয়েকজন সরকারি কর্মকর্তা, একটি এতিমখানার কিছু শিশু আর অভিযানরত সেনা সদস্যরা ছাড়া আর কেউ নেই শহরটিতে।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় মিডিয়া জানিয়েছে, সেনা সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলছে। তাই শহরের ১০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় সকলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে গেছেন। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বলে এক স্থানীয় নেতা জানিয়েছেন।

কিছুদিন ধরে এখানে বিদ্রোহীদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে। প্রচুর বাড়িতে আগুন জ্বলছে। গত সপ্তাহান্তে অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

স্থানীয় নেতা সালাই থাং বলেছেন, বিদ্রোহীরা একটি সেনা ছাউনিতে আক্রমণ করে। সেনার ক্ষয়ক্ষতি হয়। তারপর বিমান বাহিনীর বিমান এসে হামলা চালায়। তাতে চারজন সাধারণ মানুষ মারা গেছেন। ১৫ জন আহত। বিদ্রোহীদের দাবি, তাদের আক্রমণে ৩০ জন সেনার মৃত্যু হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই বিক্ষোভ-সহিংসতা লেগে রয়েছে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ