বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ফরিদপুরে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী কুমার নদীতে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর পানিতে ভেসে উঠেছে।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তেলজুড়ী গোড়াখাল নামক জায়গায় নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ সাধারণ মানুষ পানিতে ভাসতে দেখে। খবর পেয়ে তার পরিবার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ি একই উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল নিয়ে যান।

ইউনিয়ন যুবলীগ নেতা পোয়াইল গ্রামের বাসিন্দা জামাল মাতুব্বর বলেন, জাবেদের (১৪) লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। আসর বাদ তার জানাজা শেষে দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তেলজুড়ী স্টিলের ব্রীজ থেকে লাফালাফি করতে গিয়ে ওই মাদরাসাছাত্র নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধ্যান পাননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ