বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

ভারতে গেল আরও ১৮৬ মে. টন ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল বন্দর দিয়ে শনিবার সন্ধ্যায় ১৮৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ৩ দিনে ভারতে রপ্তানি হলো মোট ৪৯৮ মে. টন ইলিশ।

এর আগে, গত বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোট ১০৩ মে. টন ও বৃহস্পতিবার ২০৯ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ৪ হাজার ৬০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে।

ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ৪০ মে. টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ