বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

খাগড়াছড়ির দীঘিনালায় ‘বিদ্বান পাবলিক লাইব্রেরী’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার হাচিনসনপুর গ্রামে 'বিদ্বান পাবলিক লাইব্রেরী'র আত্মপ্রকাশ ও উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় হাচিনসনপুর জামে মসজিদের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহা. আব্দুল বারেক সভাপতিত্ব ও লাইব্রেরি পরিচালনা পর্ষদ সদস্য মুহাম্মদ আল আমিন সঞ্চালনা করেন।

এছাড়াও সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- ইসলামীক মিশন দীঘিনালা উপকেন্দ্রের উপ-পরিচালক মুহাম্মদ আসাদুল ইসলাম, দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা জামালুল হাসান জামিল, দারুল কুরআন হালিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ বাহার উল্লাহ, ইউপি সদস্য মুহাম্মদ নুরুল আবছার মুনাফ, হাচিনসনপুর জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, পূর্ব হাচিনসনপুর জামে মসজিদের ইমাম মাওলানা কাউছার আজিজি,হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ নুরনবি মজুমদার, মাওলানা দেলোয়ার হোসাইন,বিদ্বান পাবলিক লাইব্রেরি পরিচালনা পর্ষদ সদস্য মুহাম্মদ বেলাল হোসাইন, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ লোকমান, আল-আমীন বিন মুহাম্মদ প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে জ্ঞান অর্জন করার বিকল্প নেই। আমরা যত উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না কেন, যত বেশি বই পড়বো জ্ঞানের ভান্ডার ততো বেশি বৃদ্ধি পাবে। তাই অজানাকে জানতে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে বেশি বেশি বই পড়তে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ