রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

জয়ের সম্ভাবনা না থাকায় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জয়ের সম্ভাবনা না থাকায় বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অনেক চেষ্টা করা হয়েছে। তারপরও নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পর পরিবেশ স্থিতিশীল হওয়ায় এ উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিএনপি ২০০৮ সালের ভোটে জিততে পারেনি কেন? ওই নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এরপর যেসব নির্বাচন হয়েছে মানুষ তো ভোট দিয়েছে। মানুষ যে ভোট দেয়নি তা তো নয়। শেখ হাসিনা বলেন, নির্বাচন যে জিতবে সে বিশ্বাস বিএনপির নেই, সেই সম্ভাবনা নেই। তাই তাদের উদ্দেশ্য মানুষের ক্ষতি করা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আমলে দুর্নীতির কারণে বিমানের জরাজীর্ণ অবস্থা ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিউইয়র্ক ও টরন্টো রুটে বিমান চালুর বিষয়ে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ