বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

২৪ ঘণ্টায় ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৮ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৭৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১৬ জন ও ঢাকার বাইরে ১৫৭ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২০৮ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৭৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন।

চলতি বছর ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৪৪ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন। এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ