বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

পবিত্র কুরআন অবমাননায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কুমিল্লায় পূজামন্ডপে দেবীমূর্তি উপর পবিত্র কুরআন রাখার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়ে যৌথ বিবৃতিতে প্রদান করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মােহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভােকেট জাহাঙ্গীর হােসাইন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কোনভাবেই পবিত্র কুরআনের অবমাননা সহ্য করবে না। এটা দেশের বিরুদ্ধে একটি চক্রান্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নানামুখী ষড়যন্ত্র চলছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। নেতৃদ্বয় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মপ্রাণ তাওহিদী জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ