বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহী রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া।

বিশ্ব জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোমানিয়া সরকারের সঙ্গে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশ থেকে বিভিন্ন খাতের জন্য ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।

এখন পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, ঢাকায় রোমানিয়ার কোনো কূটনৈতিক মিশন না থাকায় সমস্যা হচ্ছে। বলকান যুদ্ধের সময় ঢাকায় মিশন বন্ধ করে রোমানিয়া। এরপর আর খোলেনি তারা। শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশে মিশন থাকলে সুবিধা হবে। দেশটির কর্তৃপক্ষকেও বাংলাদেশে মিশন খোলার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শ্রমিক পাঠানোর বিষয়টি দেখবে। রোমানিয়ায় সরকার টু সরকার পর্যায়ে শ্রমিক পাঠানো হবে, বেসরকারি খাতকে অন্তর্ভূক্ত করা হবে না।

তার সফরে রোমানিয়ার বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ