রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

সাংসদ মোশাররফের এপিএস ফোয়াদ আরও ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুর-৩ আসনের সাংসদ খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদের আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে দুই দফায় ফোয়াদের দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর হলো।

এর আগে গত ১২ আক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা এলাকার সি ব্লকের ৮ নম্বর সড়কে অবস্থিত ১৮৩ নম্বর বাসার সামনে থেকে এ এইচ এম ফোয়াদকে গ্রেফতার করে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারের পরদিন গত ১৩ অক্টোবর ফোয়াদকে এক নম্বর আমলি আদালতে হাজির করে ২০১৬ সালের ১২ জুলাই ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা ছোটন বিশ্বাস (২৮) হত্যা মামলার আসামি হিসেবে দেখিয়ে তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ওই আদালতের বিচারক রত্মা সাহা শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুইদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে ফোয়াদকে আদালতে সোপর্দ করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানান এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার। শুনানি শেষে ফারুক হাসানের আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড হওয়ার পর আদালত থেকে ফোয়াদকে আবার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (পরে বহিষ্কৃত) ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার সিআইডির দায়ের করা দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ফোয়াদ।

ওই মামলা এবং ছোটন বিশ্বাস হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়। অন্যান্য মামলার মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলমের ওপর হামলা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দীপক মজুমদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, সরকারি চাল আত্মসাতের মামলা রয়েছে।

এ এইচ এম ফোয়াদ জেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। পরে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ