রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

বালাগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর অর্থায়নে মসজিদ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর হাজী আব্দুর রহমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মসজিদটির অর্থায়নকারী আমেরিকা প্রবাসী মুহিবুর রহমান মিছবাহর ছেলে তাহনিম আহমদ টিপুর সভাপতিত্বে ও সাংবাদিক আবুল কাশেম অফিকের ও মাওলানা নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বিশিষ্ট সমাজ সেবক হলি আরবান প্রাইভেট লিমিটেড সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা দিলওয়ার হোসাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, বিশিষ্ট সমাজসেবী মাও. আশিকুর রহমান, তিলকচান পুর আদিত্য পুর আলিম মাদরাসার আরবি প্রভাষক হুসাইন আহমদ মিসবাহ,পূর্ব পৈলন পুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মাও. মিসবাহ উদ্দিন মিছলু।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মসজিদ কমিটির দায়িত্বশীল, স্থানীয় বিভিন্ন স্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

-এএ