রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ 

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় আগুন, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পিজিইউপি ইলাস্টিক কারখানায় ‘প্রযুক্তিগত প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের’ কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানাটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে লেসনো নামে একটি গ্রামে অবস্থিত। সেখানে শিল্পকাজে ব্যবহৃত বিস্ফোরক উৎপাদন হতো বলে জানা যায়।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে ১৭০ জনের বেশি উদ্ধারকারী পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের প্রধান রুশ বার্তা সংস্থা টাসকে জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভেতরে অন্তত ১৭ জন কর্মী ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ