রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নাগরিক দুর্ভোগ লাঘবের আহ্বান চসিক মেয়রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষা মৌসুম শেষ হওয়ায় কোনো ধরনের অজুহাত দেখানোর সুযোগ থাকছে না উল্লেখ করে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী অবিলম্বে সব উন্নয়নকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নগরের বেড়িবাঁধ থেকে হালিশহর আর্টিলারি পর্যন্ত নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন, যা চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি চট্টগ্রাম নগরীকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণার আলোকে বে-টার্মিনাল, কর্ণফুলী তলদেশ দিয়ে টানেল, গভীর সমুদ্রবন্দর, আন্তঃদেশীয় মহাসড়ক ও রেল যোগাযোগ নির্মাণ পরিকল্পনা নিয়ে যে কাজ শুরু করেছেন তা সম্পন্ন হলে চট্টগ্রামের জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব আরও বাড়বে। সর্বোপরি চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব।

জাইকার অর্থায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ ২০২২ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মেয়র প্রধানমন্ত্রীর আগমণকে সামনে রেখে প্রকল্পর কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশনা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ