রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সুনামগঞ্জে চলছে দুইদিনের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সুনামগঞ্জে দুইদিনের ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।

শহরের পুরাতন বাস্ট্যান্ড ও নতুন বাস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ভোর থেকে সুনামগঞ্জের সকল দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলবে না। আমরা ধর্মঘট বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ