বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গাজীপুরে গুলিতে আহত গার্মেন্টস ম্যানেজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন একটি পোশাক কারখানার ম্যানেজার। তার নাম নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫)। তিনি এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ওয়্যার হাউজ ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত।

শনিবার রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় এই ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কামরুল ইসলাম জানান, নিয়াজ মোহাম্মদ রিয়াজ কাজ শেষে অফিস থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তার ভাড়া বাসায় ফিরছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ