বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব

কক্সবাজারে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন- জয়নাল উদ্দিন (২৬), রিয়াজুল করিম বাপ্পি (১৮), স্ত্রী মনোয়ারা (৩৫), সাখাওয়াত হোসেন মুন্না।

রোববার রাত ৮টার দিকে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যে পেয়ে বিকেলে পালংখালীর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গুরা মিয়া নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এ সময় মাদকপাচার কাজে জড়িত থাকার অভিযোগে ওই চার জনকে আটক করা হয়। আটককৃতদের নামে উখিয়া থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ