বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

সুনামগঞ্জে এনএসআই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা থেকে ইয়াকুব আলী মিলন নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাসার বাথরুমের কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

ইয়াকুবের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের বড় ছেলে। গেল ৫ নভেম্বর ছুটি নিয়ে তিনি সুনামগঞ্জে এসেছিলেন।

নিহত ইয়াকুব আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান। তিনি জানান, ইয়াকুব বাথরুমের কার্নিশে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ