শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে হিলি সীমান্ত পিলার নং ২৮৫/ ২৫এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধরন্দা ফকিরপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

হিলি সিপি ক্যাম্পের নায়েক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই এক যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের পর আবারও দেশে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির সদস্য মোতায়েন করা হয়।

একপর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার নং ২৮৫/২৫এস পিলার এলাকা দিয়ে যুবক দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ