শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন: সিলেটে জয় পেয়েছেন আরো ১ জন আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা কে. এম. রফিকুজ্জামান।

খেলাফত মজলিস থেকে মনোনীত এই আলেম প্রার্থী দেওয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হয়েছেন। আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন দলের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।

No description available.

মাওলানা কে. এম. রফিকুজ্জামানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পাঁচজন। তিনি পেয়েছেন ৪৫৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ১৯৮৫ ভোট পেয়েছেন আ.লীগ প্রার্থী মুহাম্মদ মুশাহিদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোঃ দিলওয়ার হোসেন পেয়েছেন ৩৩২৬ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ২৭৮১ বদ, স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম. মুনইমুল হক পেয়েছেন ১২৯২ ভোট। এছাড়া এলাকাটিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে ফজলুল করিম চৌধুরী পেয়েছেন ২৪৩ ভোট।

No description available.

হাটখোলা ইউনিয়ন সিলেট সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা থেকে মাওলানা কে. এম. রফিকুজ্জামানের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাটখোলা ইউনিয়নবাসী। আলেমের বিজয়কে তারা নিজেদের বিজয় বলে অভিহিত করেছেন।

বিজয়ী এই আলেম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জনগনের সেবায় নিজের সব প্রতিশ্রুতি যেন পুরোপুরি পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করেছেন।

আরো পড়ুন: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ আলেমসহ ইসলামী আন্দোলনের ৪ প্রার্থীর জয়

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ