বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

খুলনার সঙ্গে আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর রেলওয়ে জংশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আড়াই ঘণ্টা খুলনার সঙ্গে দেশের সব ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যশোর রেল স্টেশনে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আয়নাল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলওয়ে জংশনের কাছে পৌঁছায়। যশোর স্টেশনে পৌঁছালে প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিঁড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পরে ওই ট্রেনের ইঞ্জিন নিয়ে বিচ্যুত বগিটি রেখে পেছনের বগিগুলো সরিয়ে নিলে রাত সাড়ে ৮টা নাগাদ রেল লাইন সচল হয়। এরপর রেল যোগাযোগ পুনঃস্থাপন সম্ভব হয়।

এদিকে, খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। রিলিফ ট্রেন এসে বিচ্যুত বগিটি উদ্ধার করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ