বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নয়ন ও নাগরিক সেবায় মডেল হয়ে উঠবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সর্বকনিষ্ঠ সিটি কর্পোরেশন হলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নয়ন ও নাগরিক সেবায় মডেল হয়ে উঠবে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়ক ও ড্রেনেজ অবকাঠামো তৈরি করা হবে। নাগরিক সেবার উন্নয়নেও কাজ করছি আমরা। ইতোমধ্যে ২ টি অঞ্চলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নতুন-ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ এবং বর্জ্য মুক্ত ময়মনসিংহ বিনির্মানে কাজ করছি আমরা।

রোববার (১৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে মোট ২২ শত মিটার দীর্ঘ ৫ টি আরসিসি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

উন্নয়ন কাজ চলাকালে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, একটি উন্নয়ন বহু মানুষের স্বপ্ন এবং নাগরিকের রাজস্বের ওপর ভিত্তি করে হয়ে থাকে। নির্মাণ কাজ চলাকালে তাই কাজকে ক্ষতিগ্রস্ত করার আচরণ থেকে সবাই বিরত থাকুন।

সড়কসমূহের মধ্যে রয়েছে- মাসকান্দা আকন্দবাড়ি হতে ঢাকা রোড পর্যন্ত আরসিসি সড়ক, বাবুজান মন্ডল সড়ক, দিঘারকান্দা ঢাকা রোড হতে আছিম উদ্দীনের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, ঢাকা রোড আবুল হোসেনের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক এবং নামাপাড়া থেকে বাইপাস পর্যন্ত আরসিসি সড়ক।

উদ্বোধনকালে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনোয়ার হোসেন বিপ্লব, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন ও মো. জহিরুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ