রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সত্যাগ্রহ দাম্ভিকতাকে পরাজিত করেছে: রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে অন্যান্যদের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিতর্কিত ওই আইন তিনটির কঠোর সমালোচনা করে আসছে রাহুল গান্ধীর দল কংগ্রেস। আর তা বাতিলের ঘোষণা দেওয়ার পরই মোদির সমালোচনা করে টুইট করেন রাহুল গান্ধী।

এক টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘দেশের কৃষকেরা সত্যাগ্রহ দিয়ে দাম্ভিকতাকে হারিয়ে দিয়েছে। জয় হিন্দ, জয় হিন্দের কৃষক।’ একই সঙ্গে রাহুল গান্ধী এই বছরের জানুয়ারিতে নিজের করা আরেকটি টুইট বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার কথা স্মরণ রাখুন, সরকার কৃষকবিরোধী আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হবে।’

উল্লেখ্য, নতুন তিনটি কৃষি আইন প্রবর্তন করে ভারত সরকার করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনুমতি দেয়। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।

বাতিল হতে যাওয়া এসব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় কৃষকদের অভিনন্দন জানিয়েছেন ভারতের অন্য বিরোধী নেতারাও। মোদি সরকারের সমালোচনা করেছেন তারাও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ