রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। এতে এক মাসের মধ্যেই জ্বালানি তেলের দাম প্রায় ৯ শতাংশ কমেছে। সেই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্নে অবস্থান করছে।

সিএনবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ নভেম্বর) তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে কারণ নতুনভাবে করোনা লকডাউনের উদ্বেগ দেখা দিয়েছে।

জ্বালানি তেলের দাম ইউএস বেঞ্চমার্কে ৪ শতাংশেরও বেশি কমে সর্বনিম্ন ৭৫ দশমিক ৩৭ ডলারে অবস্থান করছে। যা গত ৭ অক্টোবরের আগে দেখা যায়নি।

এর আগে জ্বালানি তেলের দাম দফায় দফায় বেড়ে চলতি বছরের অক্টোবর মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করে সরকার। সেদিন রাতেই ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ