রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে নারী হাফেজদের শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুবাইয়ে এ প্রতিযোগিতার পঞ্চম পর্ব শুরু হয়েছে।

গালফ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দ্য দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড-এর প্রধান ও দুবাই শাসকের উপদেষ্টা ইবরাহিম বু মিলহা ও দুবাই সাইন্টিফিক অ্যান্ড কালচারাল এসোসিয়েশনের প্রধান বিলাল আল বিদাউর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন আল মাকতুম প্রতিযোগিতায় বিজয়ীদের ৮ মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার প্রদান করবেন। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ২৫ লাখ দিরহাম (প্রায় ৫৮ লাখ ৩৭ হাজার টাকা)। দ্বিতীয় বিজয়ী পাবেন ১৫ লাখ দিরহাম (প্রায় ৩৫ লাখ টাকা)। তৃতীয় বিজয়ী পাবেন ১০ লাখ দিরহাম (প্রায় ২৩ লাখ ৩৪ হাজার টাকা)।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে তাজবিদের রীতি অনুসারে পুরো কুরআন মুখস্ত থাকতে হবে। পাশাপাশি প্রতিযোগীকে ২৫ বছর বা এর কম বয়সী হতে হবে। আমিরাত, সৌদি আরব, মিসর, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে বিশেষজ্ঞ প্যানেল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন।

২০১৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৬৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। করোনা মহামারির কারণে গত বছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা স্থগিত ছিল। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ