রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মোটর সাইকেলে কায়রো থেকে ওমরাহ পালনে মক্কায় ৬৪ বছরের বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোটর সাইকেল চালিয়ে কায়রো থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন এক মিসরীয় বৃদ্ধ। ৬৪ বছর বয়সী ইসমাইল আবদুল লতিফ ইবরাহিম গাবিস তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওমরাহ পালন করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে গালফ নিউজ এ খবর জানায়।

জানা যায়, ইসমাইল প্রথমে মক্কায় পৌঁছে গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালন করেছেন। অতঃপর নামাজ আদায় করেছেন। এরপর মদিনায় মসজিদে নববিতে নামাজ আদায় করবেন ও মহানবী সা.-এর রওজা শরিফ জিয়ারত করবেন।

বয়সের বার্ধক্য ইসমাইলকে মোটেও বিচলিত করেনি। এ বয়সেই মোটর সাইকেল করে নানা দেশে ভ্রমণে করেন ইসমাইল। এমনকি তিনি আরববিশ্বের বিভিন্ন দেশে মোটর র‌্যলিতে অংশ নিয়েছেন। মিসরীয় মোটর সাইকেল র‌্যালি দলের সদস্য হওয়ার সুবাদে সৌদিসহ বিভিন্ন আরব দেশে অনুষ্ঠিত র‌্যালিতে তিনি অংশ নিয়েছেন।

ইসমাইল জানান, কায়রো থেকে কয়েক হাজার কিলোমিটার দূরত্বে মক্কার উদ্দেশ্যে গমন করেন। সত্যিই তা আধ্যাত্মিকতায় ভরপুর একটি ভ্রমণ ছিল। আমি ওমরাহ পালন করতে কায়রো থেকে বের হই। এরপর ফেরি করে জেদ্দায় আসি। অতঃপর মক্কায় ওমরাহ পালন করে মদিনায় যাই।

গত ৩১ অক্টোবর ইসমাইল ভিসা ও ভ্রমণ অনুমোদন নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাত্র ছয়দিনের মধ্যে তিনি মক্কায় যাবেন। সূত্র : গালফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ