রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

করোনার তাণ্ডব: ভয়ংকর বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সংস্থাটি বলেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে এই শীতে মহাদেশটিতে ২০ লাখ ২০ হাজার মানুষ মারা যাবে।

ডব্লিউএইচও আরও জানায়, কেবল আগামী মাসে প্রায় সাত লাখ মানুষ মারা যেতে পারে। তাই ইউরোপজুড়ে কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে।

সংস্থাটি আশঙ্কা করছে, এখন থেকে আগামী বছরের ১ মার্চ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৪৯টিতেই নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) উচ্চ বা চরম চাপ হবে।

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিসংখ্যান উদ্ধৃত করে ডব্লিউএইচও জানিয়েছে, ইউরোপ ও মধ্য এশিয়া জুড়ে মৃত্যুর প্রধান কারণ হলো কোভিড-১৯।

কোভিডের অতি সংক্রামক ধরন ডেল্টা, অপর্যাপ্ত টিকাকরণ কভারেজ, মাস্ক পরা ও শারীরিক দূরত্বের মতো ব্যবস্থা শিথিল করার ফলে ইউরোপে এর প্রকোপ বেড়েছে।

ডব্লিএইচও-এর তথ্য অনুসারে, গত সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যু দিনে প্রায় চার হাজার ২০০ জন বেড়েছে। গত সেপ্টেম্বরের শেষ দিকেও এই সংখ্যার চেয়ে অর্ধেক মৃত্যু হয়েছিল।

সাম্প্রতিক একটি গবেষণার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, মাস্ক ব্যবহার ৫৩ শতাংশ করোনা ঝুঁকি কমিয়ে দেয়। যদি আগামী ১ মার্চের মধ্যে ৯৫ শতাংশ জনগণের মাস্ক পরা নিশ্চিত করা যায় তাহলে দেড় লাখের বেশি মৃত্যু হ্রাস করা সম্ভব। সূত্র: এনডিটিভি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ