রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

দাম কমাতে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তেল ও গ্যাসের দাম কমাতে রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে ৫ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘আজ আমি আমেরিকান পরিবারগুলোর জন্য গ্যাস এবং তেলের দাম কমানোর উদ্দেশ্যে নতুন পদক্ষেপের ঘোষণা করছি। মার্কিন জ্বালানি বিভাগ আমেরিকানদের জন্য গ্যাস এবং তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে’।

বাইডেন আরও বলেন, ‘সরবরাহের অভাব মেটাতে আমি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান জ্বালানি খরচকারী দেশগুলোও এই পদক্ষেপ নেবে’।

জ্বালানির দাম কমাতে ইতিহাসে এই প্রথম বিশ্বে এই ধরনের যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে জ্বলানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। যার ফলে আমেরিকানদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সেই চাপের মুখে পড়েই বাইডেন সরকার এই পদক্ষেপ নিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ