রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রিমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ অবকাশ কেন্দ্র সোচিতে মঙ্গলবার এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর।

এতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও পুতিন ও মাহমুদ আব্বাস ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে রাশিয়ার সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, ১৯১৭ সালে ব্রিটিশদের কাছে আটোমান সাম্রাজ্য পতনের পর কুখ্যাত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ভূখণ্ড ইহুদিদের আবাসভূমি হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

এর পর থেকে পশ্চিমাদের চক্রান্তে ভূমি হারাতে থাকে ফিলিস্তিন। এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ইসরাইলি বর্বরতা কোনোভাবেই থামানো যাচ্ছে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ