রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

হামাসকে জেরুসালেমে পা রাখতে দেবো না: ঘোষণা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জেরুসালেমে পা রাখতে না দেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার বেনি গান্টজ এই মন্তব্য করেন বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আরব ৪৮ জানায়।

এর আগে রোববার জেরুসালেমে ফিলিস্তিনি এক শিক্ষক ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুই পক্ষের গোলাগুলিতে ওই শিক্ষক ও এক ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হন। এছাড়া দুই পুলিশসহ আরো তিন ইসরাইলি এই ঘটনায় আহত হন।

৪২ বছর বয়সী ফাদি আবু শুখাইদিম নামের এই শিক্ষককে হামাস নিজেদের সদস্য হিসেবে দাবি করে।

এই ঘটনার পরই এমন মন্তব্য করলেন বেনি গান্টজ।

তিনি বলেন, 'হামাস ইসরাইলের অভ্যন্তরে বিশেষ করে পশ্চিম তীরের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এটি ভয়াবহ প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে। আমরা পশ্চিম তীরকে নতুন এক গাজায় পরিণত করতে হামাসকে অনুমতি দেবো না এবং আমরা তাদেরকে পূর্ব জেরুসালেমে পা রাখতে দেবো না।'

এদিকে সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে তারা পশ্চিম তীর ও জেরুসালেম থেকে ৫০ হামাস সদস্যকে গ্রেফতার করেছে।

এক বিবৃতিতে শিনবেত বলে, গ্রেফতার হামাস সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ