রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

হিজুবুল্লাহকে এবার কালো তালিকায় অন্তর্ভুক্ত করলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ান সরকার আজ সকালে হিজবুল্লাহর বিরুদ্ধে বৈরী পদক্ষেপে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনকে তার তথাকথিত ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকায় তালিকাভুক্ত করেছে।

অস্ট্রেলিয়ান সরকার ইহুদিবাদী শাসকদের চাপ ও লবিং অনুসরণ করে দাবি করেছে যে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন একটি “সন্ত্রাসী সংগঠন”!

গতকাল (২৩ নভেম্বর) স্কট মরিসনের সরকার সকালে ঘোষণা করেছে, হিজবুল্লাহর প্রতিটি ক্ষেত্রকে তারা সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র সচিব কারেন অ্যান্ড্রুস বুধবার সকালে জারি করা এক বিবৃতিতে হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী হামলার হুমকি’ হিসেবে অভিযুক্ত করে বলেছে, হিজবুল্লাহ ‘ফিলিস্তিনি ইসলামিক জিহাদ’ এবং ‘ইজ আল-দিন আল কাসাম ব্রিগেড’ কে সমর্থন করে।

এই দাবিটি এমন এক সময়ে উঠে এসেছে, যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সেদেশের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী রাজনৈতিক দল এবং ইসলামী উম্মাহর সমস্যা, বিশেষ করে ফিলিস্তিনের ইস্যুতে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এর আগে, কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেবাননের হিজবুল্লাহকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে ‘অপরাধমূলক কাজ’ করার জন্য অভিযুক্ত করে বলেছিল, আমাদের ভূখণ্ডে লেবাননের হিজবুল্লাহর কার্যকলাপ পর্যবেক্ষণ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ