শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বাধামুক্ত করুন: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শুরার অধিবেশনে সংগঠনের আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি আজ উপরোক্ত মন্তব্য করেন।

মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এর সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, অতীতেও অনেক কারাবন্দী নেতার বিদেশে চিকিৎসা নেওয়ার নজীর আছে, মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত, সারাদেশের আপামর জনগণ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মানবিক উদ্যোগ কে স্বাগত জানাবে।

পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের এই অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী,মুফতী মাওলান মোহাম্মদ আলী। যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্ম মহাসচিব মাওলানা ডা ইলিয়াস খান, সংগঠন সচিব মাওলান আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী।

উপস্থিত নেতৃবৃন্দ জ্বালানি তেল এর মুল্যবৃদ্ধি ও দব্রমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসার জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ