রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘ডিজিটাল অর্থনীতি ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে তাল মেলানো অসম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ফাইন্যান্স ও ডিজিটাল অর্থনীতি ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না।

রোববার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে বাংলাদেশের বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে ‘লিভারেজিং ফোর্থ আইআর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ উল্লেখ করে এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন এবং পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন ।

তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে অর্থনীতি ও সমাজে জীবনযাত্রার নাটকীয় পরিকর্তনের মাধ্যমে নাগরিকরা এখন আধুনিক জীবনের সুবিধা ভোগ করছে।

তিনি বলেন, বৈশ্বিক জ্ঞানভিত্তিক শিল্পে নিজেদের অবস্থান সুসংহত করতে ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে তথ্য-উপাত্ত নির্ভর স্মার্ট সল্যুশন তৈরি করতে হবে। স্টার্টআপ ছাড়া এ সংক্রান্ত প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। বর্তমানে বৈশ্বিক বাজারকে লক্ষ্য করে ব্যবসা-বাণিজ্য অনলাইন নির্ভর হয়ে পড়ছে।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার নির্দেশনা উদ্ধৃত করে পলক বলেন, জ্ঞানভিত্তিক হাইটেক সেবা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কেবল চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদারই হবে না; নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ