রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বিশেষ বিবেচনায় আল্লামা নূরুল ইসলাম জিহাদির দাফন হাটহাজারী কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদিকে হাটহাজারী মাদরাসার ছোট মসজিদ সংলগ্ন 'মাকবারাতুল জামিয়া'তে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও সিংহভাগ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় আনা হবে বলে জানা গেছে।

জামিয়া সূত্রে জানা গেছে, আল্লামা নুরুল ইসলাম জিহাদি ছিলেন হাটহাজারী মাদরাসার একজন প্রভাবশালী শুরা সদস্য। এছাড়া হাটহাজারী মাদরাসার যেকোন দুর্দিনে ও সমস্যা সমাধানে পাশে ছিলেন আল্লামা জিহাদি। এছাড়া কবরস্থানের জায়গাটি হাটহাজারী মাদরাসার জন্য নেওয়ার ক্ষেত্রে উনার বিশেষ অবদান ছিল। তাই বিশেষ বিবেচনায় তাঁকে হাটহাজারী মাদরাসার কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে বলেন, আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফনের ব্যাপারে জামেয়ার শিক্ষকদের বৈঠকে হয়। উনি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও সাবেক শিক্ষার্থী। জামেয়ার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এসব বিবেচনায় আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফন করা হবে।

প্রসঙ্গত, 'মাকবারাতুল জামিয়াতে' এ পর্যন্ত জামেয়ার মহাপরিচালক, শাইখুল ইসলাম এবং সিনিয়র শিক্ষকদের দাফন করা হয়েছে। এখানেই শুয়ে আছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. , শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ