শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

মাওলানা নুরুল ইসলামের ইন্তেকালে খেলাফত মজলিস ও মুসলিম লীগের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

তারা বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদী দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।

আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন

তারা আরো বলেন, আল্লামা নুরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও শায়খুল হাদীস। তিনি রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসাসহ বহু মাদ্রাসার প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। তিনি ইলমী ময়দানে যেমন খেদমত করেছেন, তেমনি রাজপথে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। তাঁর ইন্তেকালে জাতি বড় মাপের একজন আলেমকে হারালো। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী।

আজ এক শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ আলেমের শিক্ষক জনাব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে সমগ্র জাতি এমন একজন অভিভাবককে হারালেন যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। হেফাজত ইসলামের মহাসচিব হিসাবে তিনি তার মোহনীয় ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সীমিত সময়ের মধ্যেই সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। আমিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ