শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রাজারবাগ পীরের সম্পদের খোঁজে ১২২ প্রতিষ্ঠানে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে ১২২টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৫৬টি ব্যাংক, ৬৪ জেলা রেজিস্ট্রার, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বনশিল্প উন্নয়ন করপোরেশনকে এই চিঠি দেওয়া হয়েছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাজারবাগ পীরের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা কার্যক্রম শুরু করেছে। কোথায় কোথায় জমি দখল হয়েছে, কিংবা অবৈধ সম্পদ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য পীরকে তলব করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিম রাজারবাগ এলাকা পরিদর্শন করেছে। অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অন্যদিকে অনুসন্ধানে যদি আরও সময় প্রয়োজন হয়, দুদক টিম আদালতের অনুমতি নিয়ে কার্যক্রম শেষ করবে।
এর আগে, গত ১৬ নভেম্বর পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যদের টিম গঠন করা হয়। টিমের অন্যরা হলেন সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন। আর তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ