শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর সহধর্মিণী হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.- এর সহধর্মীনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর  ভাই মাওলানা শিব্বির আহমদ।

এই মহিয়সী নারীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন বাংলাদেশে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি। তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও  বাংলাদেশের প্রখ্যাত এই আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

বার্ধক্যজনিত রোগে তিনি ২০২০ সালের ২৯ জানুয়ারি রাজধানীর ঢাকার শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

এনটি/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ