শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ফরিদপুরে বেতনের টাকা চাওয়ায় মার খেলো কর্মচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বেতনের টাকা চাওয়ায় কর্মচারী মো. সিরাজ মোল্লাকে মারা হয়েছে। সে ভাঙ্গারীর দোকানে কাজ করত। আহত সিরাজ মোল্লা মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিরাজ মোল্লার স্ত্রী রুপসী বেগম মধুখালী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মধুখালী পিয়াজ বাজারে মো. জাহিদ বিশ্বাসের ভাঙ্গারীর দোকানে কাজ করেন তার স্বামী মো. সিরাজ মোল্লা। সোমবার (২০ ডিসেম্বর) দোকানে কাজ করতে আসেন এবং তার বেতনের টাকা চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তাকে দোকানের মালিক মো. জাহিদ বিশ্বাসসহ তার সহযোগিরা অমানুষিক ভাবে শারিরীক নির্যাতন করেন। গুরুতর অসুস্থ হয়ে পরলে সিরাজ মোল্লাকে গত (২১ ডিসেম্বর) মঙ্গলবার মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি বর্তমানে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয় জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান বলেন, রোগীকে দেখেছি। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ