শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকদের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে চার মোটরসাইকেল চালককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় শুক্রবার ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালানোয় চার অভিযুক্তকে জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। অভিযুক্তদের চারটি মামলায় মোট সাড়ে সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম বলেন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় চার অভিযুক্তকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ