রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বাঞ্চলে মনকাডায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ফায়ার সার্ভিস এক টুইটে জানায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার মনকাডায় ৬টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে এবং ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ২৫ জনকে আগুনের মুখ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং ওই এলাকার ৭০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধাশ্রমে কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। -এনডিটিভি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ