শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শ্রীপুরে দুই হাজার সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন মধ্যপাড়া এলাকায় গতকাল বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে এক সবজি চাষির দুই হাজার শশা ও মিষ্টি কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

১৮ শতাংশ জমিতে থাকা দুই হাজার শশা ও মিষ্টি কুমড়ার চাষাবাদ করছিল মোতালেব নামে এক কৃষক।

সরেজমিন পরিদর্শন করে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর এ আলম বলেন, অত্যান্ত জঘন্য একটি অপরাধ করা হয়েছে। আমরা ভুক্তভোগী কৃষকের সহযোগিতা করতে পাশে থাকবো।

সরকারি প্রণোদনা এবং স্বল্প সুদে ঋণ পেতে মোতালেবকে সহযোগিতা করা হবে। এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ