শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রধান বিচারপতি। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ