রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

এবার ঐতিহাসিক স্থাপনা হোটেলে রূপান্তরের উদ্যোগ সৌদির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করার নামে এবার ঐতিহাসিক স্থাপনাগুলো হোটেলে রূপান্তর করতে যাচ্ছে মোহাম্মদ বিন সালমান।

শুধুমাত্র তেল রপ্তানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর জন্য চেস্টা চালাচ্ছেন সালমান।তিনি চান বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সৌদিতে আসুক। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হবে।

আর এ পরিকল্পনার অংশ হিসেবে এবার দেশটির কিছু ঐতিহাসিক প্রাসাদকে বুটিক হোটেলে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছেন  মোহাম্মদ বিন সালমান।

সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছে, বুটিক গ্রুপ ঐতিহাসিক প্রাসাদগুলোকে হোটেলে রূপান্তর করবে।

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল রুমায়ন এ ব্যপারে জানান, ক্রাউন প্রিন্সের গঠিত বুটিক গ্রুপ সৌদি আরবের বিশেষ স্থাপনাগুলো খুঁজে বের করে সেগুলো উন্নত করার কাজ করবে।

তিনি আরো জানান, এই স্থাপনাগুলো দেশটির অর্থনৈতিক উন্নতি ও তেল রপ্তানির বাইরে জিডিপি বাড়াতে সহায়তা করবে।

সৌদি আরব ভিশন ২০৩০ নিয়ে আগাচ্ছে। এই ভিশনের লক্ষ্যই হলো তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন খাত থেকে আয় করা।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ