বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জৈন্তাপুরে আপন ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর দরবস্ত এলাকায় ছেলের মারপিটের আঘাতে খুন হয়েছেন মা আইনব বিবি (৭০)। আজ রবিবার সকাল ৮ টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আইনব বিবি মোহাইল এলাকার তজম্বল আলীর স্ত্রী। তাদের ছেলে আবুল হাসনাত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসী জানায়।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তদীর আহমেদ বলেন, সকাল ৮ টার দিকে আবুল হাসনাত তার মাকে এলোপাতাড়ি লোহার রড দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মায়ের মৃত্যু হয়। ঘটনার পর আবুল হাসনাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরে মৃত আইনব বিবির স্বামী ও মেয়ে বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ