রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

তিউনিসিয়ায় অভিবাসীদের নৌকা ডুবে মৃত্যু ৪, নিখোঁজ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ অভিমুখী ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেন, বৃহস্পতিবার রাতে নৌবাহিনীর উদ্ধারকর্মীরা ২১ জনকে উদ্ধার করে। এখনও সাতজন নিখোঁজ। নৌকাটি ইতালির উদ্দেশে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে একজন ১০ বছরের কন্যাশিশুও রয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, বন্দর শহর স্ফ্যাক্সের কাছে কেরকেন্নাহ দ্বীপ থেকে ৩২ জনকে নিয়ে নৌকাটি যাত্রা করেছিল।

জাতিসংঘের মতে, গত বছর ভূমধ্যসাগর দিয়ে এক লাখ ১৫ হাজার যাত্রী ইউরোপে পাড়ি দিয়েছে; যার মধ্যে ২০ শতাংশ তিউনিসিয়ার মানুষ।

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সামাজিক অস্থিরতা বেড়েছে। গত কয়েক বছর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থা ও বেকারত্ব চরম আকার ধারণ করেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মতে, গত বছর ইতালিতে ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী পাড়ি দিয়েছে। যার মধ্যে মৃত ও নিখোঁজ হয়েছে এক হাজার ২০০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ