রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিলো শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আফগানিস্তানের কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি.এল পেইরিস মন্ত্রিসভাকে অবগত করেন যে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নির্দেশে সাময়িক সময়ের জন্য লঙ্কান দূতাবাস বন্ধ হতে যাচ্ছে।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে গত বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিনসহ বিদেশি সেনারা চলে যায়। ফলে তালেবানের হাতে আফগানিস্তানের শাসন চলে যাওয়ায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা চরমে পৌঁছেছে। গত বছরেই বেশির ভাগ দেশ দূতাবাস বন্ধ করে দেয়।

দেরিতে হলেও কাবুলে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। ২০১৪ সালে দুইজন কর্মকর্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল লঙ্কান দূতাবাস। এদের মধ্যে মহামারী করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

তালেবান যখন কাবুল বিমানবন্দর দখল করে নেয় তখন অন্যজন শ্রীলঙ্কায় ছুটিতে চলে আসেন। কবে নাগাদ দূতাবাস পুনরায় খোলা হবে এ বিষয়ে কিছু জানায়নি দেশটির সরকার।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ