রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশে শান্তি ফেরাতে প্রথমবারের মতো নরওয়ে গেলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পশ্চিমা কূটনীতিক ও আফগানিস্তানের জনসাধারণের প্রতিনিধিদের সঙ্গে তিনদিনের আলোচনার জন্য নরওয়ে পৌঁছেছেন তালেবানের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রত্যাশা তারা দেশে চলমান যুদ্ধ বন্ধে কাজ করবে।

তালেবান প্রতিনিধিদের বহন করা চার্টার্ড বিমানটি শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নরওয়ের রাজধানী অসলো’র আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

প্রতিনিধিদের সঙ্গে আছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

আলোচনায় মানবাধিকার, মানবিক সহায়তা এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়ে আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করেছে।যা ২০২০ সালে আফগানিস্তানের মোট জাতীয় পণ্যের অর্ধেকের সমান। এছাড়াও আফগানিস্তানে কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে জানায়, পশ্চিমা বিশ্বের দাবি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি, কূটনীতিকদের মাধ্যমে ইউরোপীয় দেশ এবং পশ্চিমা দেশসহ সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার হবে।

এ আলোচনা যুদ্ধের পরিবেশকে শান্ত করতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র:আল আরাবিয়া উর্দূ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ