রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বসন্তেই নব স্কুল খুলে দেবো: আফগান শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বসন্তেই দেশটিতে সব স্কুল খুলে দেয়া হবে। রোববার আফগান সংবাদমাধ্যমের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানান।

আফগান শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান আজিজ আহমদ রেয়ান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র শিক্ষকদের বেতন দিক বা না দিক, আমরা সরকারের পক্ষ থেকে এই বসন্তেই স্কুল খুলে দেবো। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির সাথে এর কোনো সংযোগ নেই।’

তিনি জানান, ইরানি নববর্ষের প্রথম দিন (২১ মার্চ) থেকেই সব বয়সের ছেলে-মেয়েদের স্কুল খুলে দেয়া হবে।

অপরদিকে উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তাকি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুরো শিগগিরই খুলে দেয়ার প্রচেষ্টা করছে মন্ত্রণালয়।

গত বছর মধ্য আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে প্রাথমিক স্কুল ও ছেলেদের হাইস্কুল চালু হলেও মেয়েদের হাইস্কুল এখনো বন্ধ রয়েছে।

সূত্র: তোলো নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ