রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরিয়ায় ভারি তুষারপাতে ধসে পড়েছে ১ হাজার তাঁবু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতে সহস্রাধিক তাঁবু ধসে পড়ে। এসব তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত অসংখ্য মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন।

জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। এতে গৃহযুদ্ধের ফলে নিজ দেশে শরণার্থীর হয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর আনাদোলুর।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপপ্রধান সমন্বয়ক মার্ক কাটস সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনেকের বেলচা পর্যন্ত নেই; তাই বাধ্য হয়ে তীব্র শীতের মধ্যে খালি হাতে তাঁবুর বরফ সরানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য দেন মার্ক কাটস। তিনি বলেন, দেখুন হিমাঙ্কের নিচে তাপমাত্রায় শিশুরা বরফের ওপর দিয়ে হাঁটছে। বৃদ্ধ ও অসুস্থদের অবস্থাটা একটু ভাবুন।

তাদের জরুরি সহায়তার অনুরোধ জানিয়েছেন এ জাতিসংঘ কর্মকর্তা। পশ্চিমা মদদে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ