রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

করোনাসহ সব বালা মুসিবত থেকে মুক্তির জন্য বাদ জুমা দোয়ার আহ্বান হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন; আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোটা দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত। দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে উপনীত। তাই সারা দেশের সকল মসজিদে করোনা ও ওমিক্রন ভাইরাসের মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে আল্লাহর করুণা কামনা করে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও তওবাহ করা জরুরি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, দেশের সকল মসজিদের ইমাম, খতীব ও ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল জুম্মার নামাজের পর বিশেষভাবে দোয়া করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে খতীবদের প্রতি আহবান জানিয়ে আরো বলা হয়; মসজিদে মসজিদে খুৎবায় খতীবগন করোনা-ওমিক্রন, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের দিক নির্দেশনা তুলে ধরবেন। দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোকপাত করবেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপর মুসল্লিদেরকে সচেতন করবেন।

আল্লাহ আমাদেরকে সকল মহামারি ও বালা-মুসিবত থেকে হেফাজত করুন, আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ