রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়; নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে বৃহস্পতিবার নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। জরুরি সহায়তা কর্মীরা ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে লড়ছে।

গত সোমবার মাদাগাস্কারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার কারণে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস হয় এবং যা পরে মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানে। মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। তিন দেশের উদ্ধারকর্মী ও কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের করছে।

এদিকে ঝড়ের কিছু অংশ জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে গেলেও সেখানে কারও মৃত্যু হয়নি। সবচেয়ে কঠিনভাবে আঘাত হানা তিনটি দেশে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু বাড়ি ধসে পড়ায় অনেকে আটকে পড়েছেন। সূত্র: এএফপি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ