রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৭৫০ টন মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে তুর্কি ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭৫০ টন জরুরি মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে যাচ্ছে তুরস্কের একটি বিশেষ চ্যারিটি ট্রেন। তুর্কি সরকারের উদ্যোগে এ তুর্কি ট্রেন এখন ওই দেশটিতে যাচ্ছে। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে এ তুর্কি ট্রেনটি আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করে।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু বলেন, তুরস্কের এ চ্যারিটি ট্রেনটি ১১ টি তুর্কি মানবিক সহযোগিতা সংস্থার সাহায্য নিয়ে আফগানিস্তানে যাচ্ছে। এ সংস্থাগুলোর জরুরি মানবিক সাহায্যগুলোকে একত্রিত করে তা এ ট্রেনের মাধ্যমে আফগানিস্তানে পাঠানোর ব্যবস্থা করেছে তুর্কি সরকারের রাষ্ট্রীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদফতর (এএফএডি)। এ চ্যারিটি ট্রেনটি চার হাজার ১৬৮ কি.মি. পথ অতিক্রম করে আফগানিস্তানে যাবে।

তিনি বলেন, আমাদের দু’টো ট্রেন আছে যাদের প্রত্যেকটির ওয়াগন সংখ্যা হলো ৪৭। এ ট্রেনগুলোতে করে ৭৫০ টন জরুরি মানবিক সাহায্য নিয়ে যাওয়া হবে। প্রথমে ইরান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে তারপর আফগানিস্তানে যাবে এ তুর্কি ট্রেন।

তিনি আরো বলেন, গত ডিসেম্বরে ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল রুটে কার্গো ট্রেন সার্ভিস চালু হয়েছে। এ কারণে তুরস্কের এ চ্যারিটি ট্রেনটির আফগানিস্তানে যেতে সময় লাগবে ১৬ দিন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জোর দিয়ে বলেন, খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের এক কোটি ২৯ লাখ শিশুর জরুরি মানবিক সাহায্য দরকার।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ